Friday 28 August 2026,

পাকিস্তানি রুপি এশিয়ার সেরা মুদ্রা

প্রকাশিত : 06:38 AM, 30 May 2024 Thursday 139 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এবার পাকিস্তান বড় চমক দেখাল। আঞ্চলিক প্রতিপক্ষ শ্রীলংকাকে পেছনে ফেলেছে পাকিস্তান।এশিয়ার মুদ্রা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল দেশটি। ডলারের বিপরীতে উল্লেখযোগ্য বিনিময় হার অর্জন করে ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে পাকিস্তানি রুপির মান। খবর সামা টিভি ও এক্সপ্রেস ট্রিবিউনের।
ওই দুই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি দিক মিলে যাওয়ার কারণেই পাকিস্তানি রুপির এ উন্নতি সাধিত হয়েছে। রোশান ডিজিটাল অ্যাকাউন্টের (আরডিএ) মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহও একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করেছে। প্রবাসী পাকিস্তানিদের জন্য তাদের পরিবারে অর্থ পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আরডিএ। চ্যানেলটির মাধ্যমে প্রবাসীরা দেশে এ পর্যন্ত প্রায় ৮০০ কোটি ডলার পাঠিয়েছেন।

আরডিএর মাধ্যমে অর্থ প্রবাহের বাইরেও শক্তিশালী রেমিট্যান্স, রপ্তানির স্থিতিশীল পরিসংখ্যান এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে কৌশলগত ঋণও রুপির এ শক্তিশালী অবস্থান তৈরিতে অবদান রেখেছে।

এসবের সঙ্গে ঋণের রোল ওভার পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা যোগ করেছে, বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে।

শ্রীলংকার রুপি এশিয়ার মুদ্রা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ২ দশমিক ৭ শতাংশ উন্নতি হয়েছে দেশটির মুদ্রার বিনিময় হার।

বিপরীতে ভারত, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত অবনমন ঘটেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT