Thursday 23 July 2026,

পাংশায় ২ শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণ : থানায় অভিযোগ

প্রকাশিত : 09:09 AM, 16 June 2025 Monday 125 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিহাব মন্ডল ও হাসমত আলী নামে দুই যুবকের বিরুদ্ধে।

রবিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ২ শিক্ষার্থী বড় বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী।

অভিযুক্ত সিহাব কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে ও হাসমত আলী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ২ শিক্ষার্থী বলেন, আমরা স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ রোধ করে এবং পকেট থেকে ব্লেড বার করে আমাদের ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং এই বিষয় জানাজানি হলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর পিতা বলেন, প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করবো।

ধর্ষণের শিকার অপর শিক্ষার্থীর মা বলেন প্রাইভেট শেষে মেয়ে বাড়িতে এসে কান্না করতে থাকে তখন তার কাছে কান্নার কারন জানতে চাইলে বিষয় টা বলেন এই ছোট বয়সে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে আমি এর বিচার চাই।

স্থানীয় একাধিক মানুষ জানান এই অভিযুক্তরা এলাকায় বিভিন্ন বাজে কাজের সাথে জড়িত মাদক সেবনসহ নানা অপরাধ কর্মকান্ড তারা করে আসছে, এ দুজনের মধ্যে একজন ডাকাতি মামলায় জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগের কার্যক্রম প্রক্রিয়াধীম। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT