Thursday 27 August 2026,

পরকীয়ার বলি দুই শিশু, ১৫ তলা থেকে ফেলে হত্যা

প্রকাশিত : 08:45 AM, 2 February 2024 Friday 143 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

স্ত্রী ও দুই শিশু সন্তানের তথ্য গোপন রেখে ইয়ে চেংচেন নামের এক নারীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন ঝাং। বিয়ের পর চেংচেন জানতে পারেন ওই দুই সন্তানের কথা। পরে ঝাংকে বাধ্য করেন ওই শিশুদের হত্যা করতে। শিশু দুটির একটি বয়স ছিল এক বছর, আরেকটির বয়স দুই বছর।

এরপর ১৫ তলা ভবনের ওপর থেকে জানালা দিয়ে দুই সন্তানকে ছুঁড়ে ফেলেন ঝাং। এমন অপরাধের জন্য ঝাং ও চেংচেনকে দুবছর আগে মৃত্যুদণ্ডাদেশ দেন দেশটির একটি আদালত। এবার ইনজেকশন প্রয়োগ করে তাদের হত্যা কার্যকর করা হয়েছে।

ইয়ে চেংচেনের দাবি ছিল, দুই সন্তান নিয়ে নতুন করে সংসার শুরু করা এক প্রকার বিপত্তি। তাই তাদের পৃথিবীতে না রাখাই শ্রেয়। এরপর ওই দুই শিশুকে হত্যা করেন ঝাং।

ঝাং এর এ ঘটনার পর তোলপাড় শুরু হয় গোটা চীনজুড়ে। দেশটির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঝাং যা করেছেন তাতে তিনি শোকাহত। একটি ভিডিওতে দেখা যায়, দেয়ালে মাথা ঠুকে অনিয়ন্ত্রিতভাবে কাঁদছেন তিনি।

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে তার আগের স্ত্রী চেন মেইলিনকে ডিভোর্স দিয়েছেন ঝাং।

ঝাং এর এমন নিমর্ম অপরাধের কথা শুনে তার আগের স্ত্রী বলেন, এ খবর শুনে আমি অনুভূতি প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি কল্পনাও করতে পারিনা, আমার বাচ্চারা ১৫ তলা থেকে কিভাবে ফেলে দেয়া হলো!

সূত্র: এনডিটিভি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT