Friday 24 July 2026,

পদ্মায় স্পিডবোট সংঘর্ষে নিহত ১, তিন ম্যাজিস্ট্রেটসহ আহত ৯

প্রকাশিত : 09:33 AM, 10 March 2024 Sunday 231 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়নে নির্বাচনি ডিউটি শেষ করে ফেরার পথে পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় ৩ ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে পদ্মার দুলারচর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার গাজী (১৮) সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাচ্চু ছৈয়ালের ছেলে।

আহতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারের অবস্থা গুরুতর।

অন্য দুই ম্যাজিস্ট্রেট হলেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ এ খবর নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, শনিবার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন শেষে ভেদরগঞ্জে ফিরছিল ম্যাজিস্ট্রেটদের বহনকারী স্পিডবোটটি। এটি পদ্মার দুলাচর পয়েন্টে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ৯ যাত্রী আহত হন। আহতদের মধ্যে মোক্তার গাজীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জন ম্যাজিস্ট্রেটসহ অন্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতরা হলেন-ম্যাজিস্ট্রেটদের গাড়িচালক মো. সোহেল, জজকোর্টের পেশকার হুমায়ুন কবীর, জুয়েল পাল, মো. বোরহান ও উত্তর তারাবুনিয়া এলাকার বারেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT