Friday 20 November 2026,

ন্যাটোর সদস্যপদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় ইউক্রেন: জেলেনস্কি

প্রকাশিত : 09:44 PM, 1 June 2023 Thursday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা নিয়ে স্পষ্ট ও হ্যাঁ-সূচক সিদ্ধান্ত চায় ইউক্রেন। এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।

মলদোভায় ইউরোপিয়ান নেতাদের এক সম্মেলনে এ কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, এ বছরটি হলো সিদ্ধান্তের বছর। ন্যাটোর পক্ষ থেকে আমরা একটি হ্যাঁ-সূচক সিদ্ধান্ত চাই।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের জন্য ভালো সিদ্ধান্ত, গোটা বিশ্বের জন্য ভালো হবে।

তিনি বলেন, এ মহাদেশে শীতল যুদ্ধের (কোল্ড ওয়ার) কোনো স্থান থাকা উচিত নয়।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনকে দেওয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং ফাইটার জেট শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

ইউক্রেনের ভূখণ্ড থেকে মাত্র ১২ মাইল (২০ কিলোমিটার) দূরে মলদোভার ওয়াইন অঞ্চলের একটি প্রাসাদে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র এবং ২০টি অন্যান্য ইউরোপীয় দেশের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে মলদোভা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT