Thursday 27 August 2026,

ন্যাটোভুক্ত দেশে রুশপন্থি দলের জয়

প্রকাশিত : 06:12 PM, 1 October 2023 Sunday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রুশপন্থি রবার্তো ফিকোর স্মের-এসএসডি পার্টি বিজয়ী লাভ করেছে। প্রাথমিক গণনায় দেখা গেছে, ২৪ শতাংশ ভোট পেয়ে অন্যদের চেয়ে এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী রবার্তো ফিকোর দল। কিন্তু সরকার গঠনে তাকে জোটের পথে হাঁটতে হতে পারে।
২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিক জান কুচিয়াক হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ফিকো। এবার প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী তিনি পরবর্তী সরকার গঠনে জোটের আলোচনায় যেতে পারেন।

ইতোমধ্যে শতভাগ জেলার নির্বাচনী ব্যালট গণনা শেষ হয়েছে। প্রাথমিক ফলাফলে স্লোভাকিয়ার সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর স্মের পার্টি ২৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে। ১৭ শতাংশ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগ্রেসিভ স্লোভাকিয়া। ১৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ভয়েস-সোশ্যাল ডেমোক্রেসি বা হ্লাস পার্টি।

এর আগে একাধিক জনমত জরিপেও ফিকোর দল এগিয়ে ছিল। এককভাবে সরকার গঠনের সম্ভাবনা খুব বেশি নেই বলে ধারণা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর কিয়েভের দৃঢ় সমর্থক হিসেবে ভূমিকা রেখে আসছে স্লোভাকিয়া। ইউক্রেনের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। স্লোভাকিয়াই প্রথম দেশ হিসেবে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। একই সঙ্গে কয়েক হাজার ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু এই পথে আর হাঁটবে না বলে ঘোষণা দিয়েছেন ফিকো। কিয়েভকে সব ধরনের সামরিক সরঞ্জাম দেওয়া বন্ধ করা হবে। এমনকি দেশটিকে ন্যাটোতে যোগদানে ভেটো দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT