Friday 07 August 2026,

ন্যাটোর একজন প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণের হুমকি রাশিয়ার!

প্রকাশিত : 08:56 PM, 31 May 2022 Tuesday 236 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ওলেগ মোরোজোভ নামে রাশিয়ার একজন প্রবীণ সংসদ সদস্য দেশটির রাষ্ট্রীয় টিভি রসিয়া-ওয়ানকে বলেছেন, ন্যাটো সদস্যভুক্ত দেশের একজন প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণ করে রাশিয়ায় নিয়ে আসবেন তারা। খবর রয়টার্সের।

ওলেগ মোরোজোভ ১৯৯৩ সালে প্রথম সংসদ সদস্য হন। তিনি রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য।

সোমবার স্থানীয় সময় রাতে দেয়া সাক্ষাৎকারে ওলেগ মোরোজোভ বলেন, আপনি জানেন, হয়ত আমি একটি অসাধারণ পরিকল্পনা করছি, যে নিকট ভবিষ্যতে, একটি পর্যায়ে, কিছু ন্যাটো দেশের একজন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) ট্রেনে করে কিয়েভে যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে। কিন্তু সে সেখানে পৌঁছাতে পারবে না। সে জেগে ওঠবে মস্কোর কোনো জায়গায়।

‘৬০ মিনিট’ নামে ওই অনুষ্ঠানের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা সংসদ সদস্য ওলেগ মোরোজোভকে তখন জিজ্ঞেস করেন, ‘আপনি বোঝাচ্ছে আমরা তাকে অপহরণ করব’? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ’।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT