Wednesday 05 August 2026,

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন

প্রকাশিত : 09:17 AM, 15 September 2025 Monday 87 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, তিনি ৬ মাসের বেশি দায়িত্বে থাকবেন না। আগামী বছর ৫ মার্চের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

গত শুক্রবার শপথ নেওয়ার পর রোববার প্রথম বক্তব্যে কার্কি বলেন, “এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না। রাজপথের ওঠা তরুণদের আওয়াজের কারণে বাধ্য হয়ে আমি দায়িত্ব নিয়েছি।”

নেপালে জেন-জি (তরুণ প্রজন্ম)-র নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। আন্দোলনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সহিংস দুর্নীতিবিরোধী আন্দোলনে রূপ নেয়। এ সময় পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া হয় এবং রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয়।

আন্দোলনের মুখে সরকারের পতনের পর নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার পর কার্কিকে প্রধানমন্ত্রী করা হয়।

কার্কি বলেন, জেন-জি প্রজন্মের চিন্তা-ভাবনা অনুযায়ী কাজ করতে হবে। এই প্রজন্ম যা দাবি করছে, তা হল দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা।

সুশীলা কার্কি নেপালের সাবেক প্রধান বিচারপতি হিসেবে সুপরিচিত এবং একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে সমাদৃত। তবে প্রায় ১১ মাসের প্রধান বিচারপতির মেয়াদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল।

এখন কার্কি ও তার মন্ত্রিসভার সামনে আইনশৃঙ্খলা ফেরানো, পার্লামেন্ট ভবন ও অন্যান্য ধ্বংস হওয়া গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ এবং জেন-জি প্রজন্মকে আশ্বস্ত করার মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT