Friday 20 November 2026,

নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেলআবিব

প্রকাশিত : 05:21 PM, 5 March 2023 Sunday 201 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলের অতিডানপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কারের প্রস্তাবের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী তেলআবিবে।

টিআরটি ওয়ার্ল্ড ও আলজাজিরা জানিয়েছে, ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার হাজার হাজার ইসরাইলি বিক্ষোভে অংশ নেন। এদিন রাজধানী তেলআবিব ছাড়াও হাইফার কাছে জেরুজালেম ও কারমিয়েলেও তুমুল বিক্ষোভ হয়েছে। তেলআবিবের বিক্ষোভ এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড়।

খবরে বলা হয়েছে, তেলআবিবে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও সংখ্যালঘুদের পক্ষে পতাকা প্রদর্শন করেন এবং ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানারও ছিল।

কোনো কোনো ব্যানারে নেতানিয়াহু ও তার সরকারের চরম ডানপন্থিমন্ত্রীদের ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘একটি উঠতি জাতিকে নিচে নামিয়ে দিচ্ছেন তারা’।

জানুয়ারিতে দেশটির ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকারপ্রধান নেতানিয়াহুর অতিজাতীয়তাবাদী জোটের শপথ নেওয়ার পর থেকে নিয়মিত ভিত্তিতে প্রতি সপ্তাহের শনিবার বিক্ষোভ করে আসছেন ইসরাইলিরা। শনিবার ছিল টানা নবম সপ্তাহের বিক্ষোভ।

বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার বিচার বিভাগ সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, তাতে আদালতের স্বাধীনতা খর্ব করবে। দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হবে। কারণ নতুন আইন কার্যকর হলে সরকার তাদের ইচ্ছা অনুযায়ী বিচারক নিয়োগ দিতে পারবে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।

অভিযোগ উঠেছে, নেতানিয়াহুর দুর্নীতি, জালিয়াতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে বিচারাধীন মামলার বিচার নিজের পক্ষে নিতেই বিচার বিভাগ সংশোধন করার উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT