Thursday 27 August 2026,

নির্বাচনের আগে রাশিয়াকে যে সতর্ক করলেন এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিলিকদারোগলু

প্রকাশিত : 04:54 PM, 12 May 2023 Friday 295 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ না করতে রাশিয়াকে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিকদারোগলু। আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট হবে।

রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কিলিকদারোগলু বৃহস্পতিবার তুর্কি ও রুশ ভাষায় লেখেন, ‘প্রিয় রাশিয়ান বন্ধুরা, অতীতে আমাদের দেশ ঘিরে যত ষড়যন্ত্র হয়েছে তার পেছনে আপনারা আছেন’।

তিনি বলেন, ‘আপনারা যদি ১৫ মে’র পর আমাদের বন্ধুত্ব চান তবে তুর্কি রাষ্ট্রের ওপর থেকে হাত সরিয়ে নিন। আমি রাশিয়ার সঙ্গে এখনও সহযোগিতা এবং বন্ধুত্বের পক্ষে’।

জরিপে কিলিকদারোগলু বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের এগিয়ে আছেন। ২০১৪ সাল থেকে দেশটির নেতৃত্ব দিচ্ছেন এরদোগান। তার আগে ১১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন হোমল্যান্ড পার্টির প্রধান মুহাররেম ইনসে। বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিনি। ইনসের অভিযোগ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

তুর্কি মিডিয়ার মতে, ইনসে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং দামী গাড়িতে চড়ার একটি ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর, এই সিদ্ধান্ত নেন।

গত মাসে তুরস্কের আসন্ন নির্বাচন সম্পর্কে জানতে চাইলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, মস্কো কখনই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

রাশিয়ান গ্যাস এবং অস্ত্রের অন্যতম ক্রেতা তুরস্ক। দেশটি রুশ পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ছুটির জায়গা। ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি পারমাণবিকসহ বেশ কয়েকটি যৌথ প্রকল্প রয়েছে দেশ দুটির।

সূত্র: আরটি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT