Friday 24 July 2026,

নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ল বাস

প্রকাশিত : 09:22 AM, 10 March 2024 Sunday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস লেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই বাসের চালক ও হেলপার আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টায় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।

আহত অবস্থায় ওই বাসের চালক-হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন- জাহাঙ্গীর (৫০) ও আমানুল্লাহ (৪৩)।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ন গার্মেন্টসের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের মধ্যে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে চালক ও হেলপারকে উদ্ধার করে স্থা‌নীয় এক‌টি হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT