Saturday 08 August 2026,

নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন ‘টাইম টিভি’কে আইনি নোটিশ

প্রকাশিত : 08:45 AM, 25 October 2022 Tuesday 200 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন টাইম টেলিভিশনের লোগোসহ অনলাইনভিত্তিক সব প্রচার-প্রচারণা সরাতে আইনি নোটিশ দিয়েছে বিখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। টাইম ম্যাগাজিন টাইম শব্দ ও লোগো তাদের সম্পত্তি বলে দাবি করে টাইম টেলিভিশনকে আইনি নোটিশ প্রদান করা হয় বলে জানা গেছে। টাইম ম্যাগাজিনের পক্ষে তাদের প্রধান আইন কর্মকর্তা ডানা রোজেন টাইম টেলিভিশন কর্তৃপক্ষকে গত ২০ অক্টোবর একটি আইনি নোটিশ পাঠান।

টাইম ম্যাগাজিনের দাবি, টাইম টেলিভিশন কর্তৃপক্ষ যেন অচিরেই ইন্টারনেট এবং অনলাইনভিত্তিক সব প্রচার-প্রচারণা সরিয়ে ফেলে। তাছাড়া টাইমের সাথে সম্পর্কিত সব কার্যক্রম বন্ধ করে দেয়। নোটিশে বলা হয়, টাইম ম্যাগাজিন ৯৮ বছরের পুরনো ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী এর একশ মিলিয়নের বেশি পাঠক ও শ্রোতা রয়েছেন। এছাড়া তাদের লোগো যুক্তরাষ্ট্রের ট্রেডমার্ক আইনের অধীনে নিবন্ধিত।

টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ বলছে যে, টাইম ম্যাগাজিনের লাল লোগো এবং ম্যাগাজিনে লাল বর্ডার সারা দুনিয়াজোড়া পরিচিতি ও খ্যাতি রয়েছে। এমনকি বাংলাদেশেও ট্রেডমার্ক ও কপিরাইট আইনের অধীনে তাদের রেজিস্ট্রেশন আছে। যার নম্বর-৫৮২২, ৮৮৬৮ ও ৮৮৬৯।

শুরুতে টাইম ম্যাগাজিনের প্রধান আইন কর্মকর্তা টাইম কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, আমি বিশ্বাস করি আপনি ভালোভাবেই জানেন, টাইম একটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী সংবাদ ব্র্যান্ড। তার সাথে জড়িত এর আইকনিক মুদ্রণ ম্যাগাজিন এবং ডিজিটাল চ্যানেলগুলোতে গ্রাউন্ড ব্রেকিং সাংবাদিকতার সাথে জড়িত।

নিউইয়র্কভিত্তিক টাইম টেলিভিশনের সিইও আবু তাহের এ বিষয়ে তার বক্তব্যে জানিয়েছেন, টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশন সম্পূর্ণ ভিন্ন দুটি মিডিয়া। তাদের টেলিভিশনের লোগো কালার সবই টাইম ম্যাগাজিনের চেয়ে ভিন্ন ও সম্পূর্ণ আলাদা। টাইম টেলিভিশনের লাল, সাদা ও নীল রঙের লোগো। তিনি বলেন, বিষয়টি তার নিজেরও বোধগম্য হচ্ছে না। তবে এ বিষয়টি তাদের আইনজ্ঞ দ্বারা খতিয়ে দেখবেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT