Friday 20 November 2026,

নিউইয়র্কে বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ নিহত ৫

প্রকাশিত : 05:11 PM, 5 March 2023 Sunday 193 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুনের খবর পাওয়া যায়।

আগুনে পুড়ে যাওয়া বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে খবর পেয়ে পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়।

কিন্তু ভবনটিতে প্রবেশের জন্য অসংখ্যবার প্রচেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি। ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও তারা ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে পারেনি।

পরে নিহতদের মৃতদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়। নিহত তিনজনের লাশ বাড়ির দ্বিতীয় তলায় এবং দুজনের লাশ প্রথম তলায় পাওয়া যায়। আগুনে ওই বাড়ির কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন ছড়িয়ে পড়লে এক পুরুষ দ্বিতীয় তলার পেছনের জানালা দিয়ে লাফ দিয়েছিলেন। আগুন লাগার কারণ ও উৎস তদন্ত করছে পুলিশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT