Monday 10 August 2026,

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বোলাকে বিজয়ী ঘোষণা

প্রকাশিত : 06:12 PM, 1 March 2023 Wednesday 174 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নাইজেরিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৭০ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ ভোট পেয়েছেন ৩৬ শতাংশ। খবর- বিবিসি ও আল-জাজিরা।

অফিসিয়াল ফলাফল অনুযায়ী, বোলার প্রধান প্রতিদ্বন্দ্বী আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ ভোট। লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

বিরোধী দলগুলো এর আগে এই নির্বাচনকে প্রহসনের ভোট বলে প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিল।

বোলা টিনুবু নাইজেরিয়ার অন্যতম ধনী রাজনীতিবিদ। ‘এবার আমার পালা’ স্লোগানে তিনি প্রেসিডেন্ট পদে প্রচারণা চালিয়েছিলেন। নিজ শহর লাগোসে অপেক্ষাকৃত নবীন প্রার্থী ওবির কাছে পরাজিত হলেও তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় জিতেছেন, যেখানে তিনি ‘রাজনৈতিক গডফাদার’ হিসেবে পরিচিত।

গত রোববার (২৬ ফেব্রুয়ারি) নাইজেরিয়ার কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়, যা একত্রিত করে নির্বাচন প্রধানের কাছে পাঠানো হয়। সে সময় জানানো হয়েছিল, ভোটের চূড়ান্ত ফলাফল পেতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটি ১৯৯৯ সালে সামরিক শাসন থেকে গণতন্ত্রে ফেরে। সামরিক শাসনের অবসানের মধ্য দিয়ে ২৪ বছর আগে দেশটিতে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়। এরপর থেকে নাইজেরিয়ার রাজনীতিতে প্রধান দুটি দল হিসেবে রয়েছে ক্ষমতাসীন এপিসি এবং পিডিপি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT