Friday 24 July 2026,

নরসিংদীতে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত : 05:50 AM, 11 April 2024 Thursday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলায় মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঈদ করতে ঢাকা থেকে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটাপাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চারজন।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানিয়েছে, দুর্ঘটনায় চারজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT