Thursday 27 August 2026,

ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

প্রকাশিত : 10:12 AM, 31 October 2024 Thursday 153 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সুপার টাইফুন কং-রে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। ঘণ্টায় ২৪০ কিলোমিটার (প্রতি ঘণ্টায় ১৫০ মাইল) বেগে এগুচ্ছে এ ঝড়। বুধবার এটি সুপার টাইফুনে পরিণত হয়। ঘূর্ণিঝড় বিষয়ক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) এসব তথ্য প্রকাশ করেছে।

সিএনএন-এর প্রতিবেদন বলছে, এটি ক্যাটাগরি-৪ মাত্রার আটলান্টিক হারিকেনের সমান বিধ্বংসী শক্তি অর্জন করেছে। অতি শক্তিশালী টাইফুনটি বৃহস্পতিবার সকালে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের কম জনবসতিপূর্ণ কাউন্টি তাইটুং-এ আছড়ে পড়তে পারে।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে তাইওয়ানের আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ চু মেই-লিন বলেন, টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় গোটা তাইওয়ানে রাতের শেষের দিকে ঝড়ের তাণ্ডব শুরু হতে পারে। মঙ্গলবার যখন ঝড়টি কাছাকাছি আসছিল তখন কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) একটি সমুদ্র সতর্কতা জারি করে। বুধবার দুপুর পর্যন্ত, সংস্থাটি দ্বীপটি ৫০ শতাংশের বেশি কাউন্টির জন্য সতর্কতা জারি করেছে।

তিনি বলেন, পূর্বাভাসে দেখা গেছে, শক্তিশালী ঝড়টি সরাসরি দক্ষিণ-পূর্ব উপকূলে ল্যান্ডফল করার আগে কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু তবুও এটি প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি নিয়ে আসতে পারে। আমরা সবাইকে যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছি। তিনি সতর্ক করে বলেন যখন টাইফুনটি ভূমি স্পর্শ করবে তখন ঢেউ ৮ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে।

এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার বিকাল নাগাদ তাইওয়ানে আঘাত হানতে পারে সুপার টাইফুন কং-রে। এর কারণে দেশটির কর্তৃপক্ষ দূরবর্তী দ্বীপগুলোর বাসিন্দাদের পেশাগত ও শিক্ষাগত কার্যক্রম স্থগিত করতে সতর্কবার্তা জারি করেছে। এছাড়া নৌযান নিয়ে জেলেরা ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে গিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT