Friday 20 November 2026,

দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত ৩

প্রকাশিত : 10:47 AM, 2 June 2023 Friday 180 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দোনেৎস্কে বিভিন্ন স্থানে ইউক্রেনীয় বাহিনীর ৮৪টি হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন বলে জানিয়েছে স্ব-ঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)।
বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ হামলা চলে বলে সংগঠনটি নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৮৪ গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। দোনেৎস্ক শহরের পেট্রোভস্কি জেলায় দুজন এবং হরলিভকা শহরের সেন্ট্রালনো-মিস্কি জেলায় একজনসহ তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৮ ও ২০১৩ সালে জন্ম নেওয়া শিশুসহ চারজন বেসামরিক লোক আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। পুতিন ইউক্রেনকে অসামরিকীকরণ ও ডিনাজিফাই করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা করেন। কয়েক মিনিট পরে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের সর্বত্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়, এর পরেই একাধিক দিক থেকে একটি বড় স্থল আক্রমণ শুরু হয়। এখনো চলছে এই যুদ্ধ। যুদ্ধে ৬০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। পুতিন দখল করেছেন ইউক্রেনের চারটি রাজ্য।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT