Friday 07 August 2026,

দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহরগুলো দখলের চেষ্টা করছে রাশিয়া

প্রকাশিত : 08:45 PM, 2 June 2022 Thursday 233 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের পূর্ব দিকে অবস্থান করা রাশিয়ার সেনারা দোনবাসের দোনেৎস্কের দুই গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোর্সক এবং স্লোভইয়ানেস্ক দখল করার চেষ্টা করছে।

এমন তথ্য জানিয়েছেন দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কায়রায়লেনকো।

এ ব্যাপারে গভর্নর বলেন, লেম্যান এবং ইজিয়ামের সম্মুখভাগ হলো প্রধান কেন্দ্র যার মধ্যে শত্রুরা এগিয়ে গিয়ে অঞ্চলের উত্তর দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর স্লোভইয়ানেস্ক এবং ক্রামাতোর্সক দখল করতে চেস্টা করছে।

গভর্নর আরও জানিয়েছেন, ইউক্রেনের হাতে থাকা এ দুটি শহরে ৩ লাখ ৪০ হাজার মানুষ আছেন। যুদ্ধের আগে শহরগুলোতে ১০ লাখ ৬০ হাজার মানুষ ছিলেন।

এদিকে ২০১৪ সালের পর থেকে ক্রামাতোর্সক ছিল দোনেৎস্কের রাজধানী। ওই সময় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দোনেৎস্কের বেশিরভাগ অঞ্চল দখল করে এবং ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করে দোনেৎস্ক রিপাবলিক হিসেবে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

তবে দোনেৎস্ক রিপাবলিক নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে দাবি করলেও এর সামরিক ও প্রশাসনিক দিকগুলো দেখাশুনা করত রাশিয়ানরা।

সূত্র: রয়টার্স

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT