Saturday 08 August 2026,

দোনবাস রক্ষায় আরও ২ হাজার ট্যাংক ও ৩ লাখ সেনা প্রস্তুত করছে রাশিয়া

প্রকাশিত : 05:58 PM, 10 February 2023 Friday 201 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়া আগামী সপ্তাহে ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চল দখলে নতুন আক্রমণের জন্য প্রায় দুই হাজার ট্যাংক এবং তিন লাখ সেনা প্রস্তুত করেছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের একজন গোয়েন্দা কর্মকর্তা।

আরও হাজার হাজার সাঁজোয়া যান, আর্টিলারি সিস্টেম, সেই সঙ্গে শতাধিক ফাইটার জেট এবং হেলিকপ্টার দিয়ে আক্রমণটিকে শক্তিশালী করা হবে বলে মনে করা হচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধক্ষেত্রে কয়েক মাস অচলাবস্থার পরে রাশিয়ার নতুন আক্রমণ সম্পর্কে সতর্ক করেছেন। হামলাটি ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের তার পূর্ণমাত্রায় অভিযানের সূচনার এক বছরের বার্ষিকীর সঙ্গে মিলিয়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধ বৃদ্ধির মধ্যে সামরিক বিশ্লেষকরা দাবি করেছেন, দীর্ঘ প্রতীক্ষিত রাশিয়ান আক্রমণ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং প্রতীকী তারিখের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এটি ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা ফরেন পলিসি নিউজকে বলেছেন, ‘আগামী ১০ দিনের মধ্যে আমরা একটি নতুন, বিশাল আগ্রাসন আশা করছি।’

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বিশ্বাস করে, রাশিয়ার এখন দেশের অভ্যন্তরে তিন লাখেরও বেশি সেনা রয়েছে, যা যুদ্ধ শুরুর আগে তার সীমান্তে যে পরিমাণ জমা হয়েছিল তার প্রায় দ্বিগুণ।

কিয়েভের করা অনুমান অনুসারে, রুশ সামরিক বাহিনী নতুন আক্রমণের জন্য এক হাজার ৮০০ ট্যাংক, তিন হাজার ৯৫০ সাঁজোয়া যান, দুই হাজার ৭০০ আর্টিলারি সিস্টেম, ৮১০টি সোভিয়েত যুগের মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, ৪০০টি যুদ্ধবিমান এবং ৩০০টি হেলিকপ্টার প্রস্তুত করেছে।

ওই কর্মকর্তা বলেছিলেন, ‘তারা (যুদ্ধক্ষেত্রে) কোনো হতাহত বা ক্ষতি নিয়ে চিন্তা করে না।’

জেনারেল ভ্যালেরি গেরাসিমভ গত মাসে ক্রেমলিন দ্বারা ইউক্রেনে রাশিয়ান বাহিনীর সামগ্রিক কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন। আশা করা হচ্ছে তিনি দোনেৎস্ক এবং লুহানস্কের অবশিষ্ট দোনবাস অঞ্চলগুলো মুক্ত করার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করবেন। এখন অবধি রাশিয়ান বাহিনী দোনেৎস্কের বাখমুত এবং প্রতিবেশী লুহানস্কের ক্রেমিন্নার চারপাশে ক্রমবর্ধমান সম্পূর্ণ মুক্ত করতে পেরেছে।

বৃহস্পতিবার লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই বলেন, ক্রেমিনার কাছে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টায় রাশিয়া একটি বড় আক্রমণ শুরু করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়া সম্ভবত এ অঞ্চলে বেশ কয়েকটি উচ্চ-প্রশিক্ষিত সেনা বিভাগ নিয়োগ করার পরে লুহানস্কের এলাকা পুনরুদ্ধার করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT