Thursday 27 August 2026,

দুর্নীতির দায়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের কর্মকর্তাসহ ১২ জন রিমান্ডে

প্রকাশিত : 08:56 AM, 22 August 2024 Thursday 125 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুর্নীতির দায়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) ৫ কর্মকর্তাসহ মোট ১২ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আদেশে ২০ থেকে ৫০ বছর বয়সি ৯ জন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন। তাদের ৩ ও ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

হারিয়ান মেট্রো ও মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ২০ আগস্ট দুর্নীতির সঙ্গে জড়িতদের ক্লাং উপত্যকা, পেনাং এবং কেলান্টানের চারপাশে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) অপ পাম্প অপারেশনের নামে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের ২১ আগস্ট সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হলে দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) আবেদন মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট নাদিয়া আবদ রাজাক।

এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের গ্রেফতারে দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) পদক্ষেপকে স্বাগত জানায় একটি সিন্ডিকেটের মাধ্যমে বিদেশিদের মালয়েশিয়ায় নিয়ে আসে।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে অভিবাসন বিভাগ দুর্নীতি দমন কমিশনকে তদন্তে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি যোগ করেছেন, অভিবাসন বিভাগ দেশের প্রবেশদ্বারে বা সারা দেশের যেকোনো ইমিগ্রেশন অফিসে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সঙ্গে জড়িত কোনো কর্মকর্তাকে রক্ষা করবে না। অপরাধী কর্মকর্তা দোষী প্রমাণিত হলে বরখাস্তসহ বিদ্যমান আইনের বিধানের ভিত্তিতে কঠোর ব্যবস্থা এবং শাস্তি দেওয়া হবে।

বুধবার পরিচালক এক বিবৃতিতে বলেছেন, অভিবাসন বিভাগের কর্মকর্তাদের সততা সর্বদা সর্বোচ্চ স্তরে রয়েছে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT