Thursday 20 August 2026,

দুবাইয়ে ব্লু ভিসা পেলেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান

প্রকাশিত : 06:09 AM, 15 February 2025 Saturday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুবাই প্রবাসী বিশিষ্ট পরিবেশবিদ, পাখি পর্যবেক্ষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, দুবাই জু’র সাবেক পরিচালক ড. রেজা খানকে আমিরাত সরকার দশ বছর মেয়াদি ব্লু ভিসায় সম্মানিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতে কিংবা আমিরাতের বাইরে যারা পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের সম্মানজনক এ ভিসা দিচ্ছে আমিরাত সরকার। ড. রেজা এ ধরনের ভিসা গ্রহণকারীদের মধ্যে প্রথম। তিনি ২০১৭ সাল পর্যন্ত দুবাই জু’র পরিচালক ছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আমিরাত ফেডারেল সরকারের ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট মন্ত্রণালয় এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এন্ড পোর্ট সিকিউরিটি (ICP) দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

ড. খান জু’র পরিচালক ছাড়াও দুবাই মিউনিসিপালিটির প্রিন্সিপাল ওয়াইল্ডলাইফ স্পেশালিস্ট ছিলেন।

তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে বসবাস করছেন এবং পাখি, বন্যজীবন সংরক্ষণের সাথে সম্পৃক্ত থেকে সংযুক্ত আরব আমিরাতে পাখি এবং বন্যজীবন শনাক্তকরণ এবং সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ড. খান আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতেও একজন প্রিয়মুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT