Friday 24 July 2026,

দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত

প্রকাশিত : 09:35 AM, 13 April 2024 Saturday 157 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরেক বন্ধু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার মধ্যরাতে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১)। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।

স্থানীয়রা জানায়, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন। মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। তবে রাত ৩ টার দিকে জানা গেছে গুরুতর আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT