Wednesday 26 August 2026,

দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের

প্রকাশিত : 06:39 AM, 23 February 2025 Sunday 114 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে রোববার একটি চিঠি লিখেছেন সাবেক মুখ্যমন্ত্রী অতীশি। এতে তিনি বিজেপি সরকারের ওপর অভিযোগ করে বলেছেন, তারা নারীদের জন্য প্রতিশ্রুত অর্থ সহায়তা স্কিমটি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন করেনি।

অতীশি তার চিঠিতে রেখা গুপ্তার কাছে সময় চেয়েছেন, যাতে রোববার তিনি আম আদমি পার্টির (এএপি) বিধায়ক দলের সঙ্গে এই স্কিমটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে পারেন। এই স্কিম অনুযায়ী দিল্লির নারীদের প্রতি মাসে ২,৫০০ টাকা দেওয়ার কথা ছিল।

চিঠিতে অতীশি বলেছেন, ‘প্রথমত, আপনাকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির নেতা এবং দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দিল্লির মা-বোনদের গত ৩১ জানুয়ারি একটি নির্বাচনী সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি সরকার গঠন হলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে নারীদের জন্য ২,৫০০ টাকা প্রতি মাসে দেওয়ার স্কিমটি পাশ করা হবে। তিনি বলেছিলেন – এটি মোদীর গ্যারান্টি’।

তিনি আরও বলেন, ‘বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকার তাদের প্রথম ক্যাবিনেট মিটিং ২০ ফেব্রুয়ারি করেছে। কিন্তু স্কিমটি পাশ হয়নি। দিল্লির মা-বোনেরা মোদিজির গ্যারান্টিতে বিশ্বাস রেখেছিলেন, আর এখন তারা বোকা বনে গেছেন’।

অতীশি মুখ্যমন্ত্রী রেখাকে রোববার এএপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন। যাতে তারা তাদের উদ্বেগগুলো তুলে ধরতে পারে এবং স্কিমটির বাস্তবায়ন নিশ্চিত করতে পারে।

দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির রামেশ বিধুরিকে হারিয়ে নির্বাচিত এই এএপি বিধায়ক শুক্রবার এক প্রেস কনফারেন্সেও ক্ষমতাসীন দলের সমালোচনা করেন। তখন তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নিশ্চিত করেছিলেন যে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে স্কিমটি পাশ করা হবে এবং ৮ মার্চের মধ্যে প্রতিটি যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা পাঠানো হবে।

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অতীশি বলেন, ‘এটি কি শুধুই আরেকটি নির্বাচনী কৌশল ছিল?’

নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। যেখানে এএপি এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিশ্রুতি দিয়েছিল। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলে এএপি ক্ষমতাচ্যুত হলে, তারা নতুন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য। সূত্র: এনডিটিভি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT