Thursday 27 August 2026,

দামেস্কে ভবনে ইসরাইলের হামলা

প্রকাশিত : 08:45 AM, 21 January 2024 Sunday 160 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে হামলার খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এ হামলা চালায়। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

স্থানীয় সময় শনিবার এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

সিরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে জানানো হয়েছে, ইসরাইল ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবরে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।

সূত্রটি জানিয়েছে, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরাইল এই হামলা চালাতে পারে।

এর আগে ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করেছে আইআরজিসি।

হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা কাউন্সিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT