Friday 20 November 2026,

দক্ষিণ কোরিয়ার কাছে যেসব অস্ত্র চাইলেন ইউক্রেনের ফার্স্টলেডি

প্রকাশিত : 05:21 PM, 17 May 2023 Wednesday 180 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা মঙ্গলবার সিউলে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে দেখা করেছেন।এ সময় দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র চেয়েছেন তিনি।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র লি ডো উন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের দূত হিসাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সফররত জেলেনস্কা মাইন ডিটেক্টর, ডিমাইনিং সরঞ্জাম এবং প্রাথমিক চিকিৎসার যানবাহনসহ আরও বেশ কয়েকটি আইটেম দেওয়ার অনুরোধ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, জেলেনস্কা ইউনকে বলেছেন, দক্ষিণ কোরিয়া যে উন্নত প্রযুক্তি রয়েছে সেগুলো বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন।

তিনি বলেন, আমাদের ভূখণ্ডে রাশিয়া যে ফাঁদ ফেলেছে এবং দেশে যুদ্ধাহতদের বাঁচানোর জন্য চিকিৎসা সরঞ্জাম আমাদের জন্য প্রয়োজন।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, দক্ষিণ কোরিয়া একটি যুদ্ধরত দেশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান বজায় রেখেছে। যদিও ইউন একটি সম্ভাব্য বড় নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

এর আগে এপ্রিলে রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময়, দক্ষিণ কোরিয়ার নেতা বলেছিলেন— বেসামরিক নাগরিকদের ওপর বড় আকারের হামলা হলে তার দেশ ইউক্রেনে প্রাণঘাতী সহায়তা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT