Wednesday 26 August 2026,

দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা

প্রকাশিত : 09:09 AM, 17 February 2025 Monday 128 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দক্ষিণ আফ্রিকার চরম বিতর্কিত কথিত ইমাম মুহসিন হেন্ডরিকসকে গুলি করে হত্যা করা হয়েছে। দুজন অজ্ঞাত ব্যক্তি মুহসিনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের শহর কুয়েবেরহাতে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মুহসিন হেন্ডরিকস নিজেকে ‘বিশ্বের প্রথম সমকামী ইমাম’ হিসেবে পরিচয় দিতেন।

তিনি কথিত একটি মসজিদে ইমামতি করতেন যেটিকে সমকামী ও মুসলিমদের ভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছিল বলে তিনি নিজেই দাবি করতেন।

পুলিশ জানিয়েছে, মুহসিন হেন্ডরিকস শনিবার গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়িটির গতিরোধ করা হয়। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় তার সঙ্গে গাড়িতে তার চালক ছিলেন।

বিবৃতিতে পুলিশ বলেছে, দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে একটি গাড়ি থেকে বের হয়। ওই সময় তারা মুহসিনের গাড়িতে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। মুহসিন গাড়ির পেছনে বসা ছিলেন। তার চালক তখন দেখেন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন।

মুহসিন ১৯৯৬ সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেন। তিনি তার জন্মস্থান কেপ টাউনের ওয়েনবার্গে একটি কথিত মসজিদে ইমামতি করতেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT