Saturday 08 August 2026,

‘তুরস্কের সেসব অবদানের কথা ভুলে গেছে ন্যাটো’

প্রকাশিত : 10:26 PM, 31 May 2022 Tuesday 234 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যখন ন্যাটোর অন্য সদস্য দেশগুলোর নিরাপত্তার ওপর কোনো হুমকি থাকে তখন তারা তুরস্ককে মনে করে। কিন্তু সমস্যা না থাকলে তুরস্কের অবদানের কথা ভুলে যায়।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দেওয়ার পর এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট এরদোগান।

ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনোমিস্টের সঙ্গে সোমবার দেওয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এরদোগান বলেন, ন্যাটোর নিরাপত্তা মিশনে তুরস্কের অবদানকে সবসময় প্রশংসা করেছেন আমাদের মিত্ররা। কিন্তু যখন তাদের জাতীয় নিরাপত্তার কোনো হুমকি ছিল না তখন তারা আমাদের সেসব অবদানের কথা খুব দ্রুত ভুলে গেছেন।

তিনি আরও বলেন, আমাদের বন্ধুরা শুধু খারাপ সময়ে তুরস্কের গুরুত্বের কথা মনে করেন, যেমন বালকানে, ভুলবশত তারা ভেবেছিল তুরস্ককে ছাড়া লম্বা সময়ের স্থিতিশীলতা অর্জন করতে পারবেন।

এরদোগান আরও বলেছেন, কিছু দেশের ওপর সরাসরি আঘাত আসা সত্ত্বেও ন্যাটো কোনো ব্যবস্থা নেয়নি। এর মাধ্যমে ন্যাটো দেশগুলোর জনগণের মধ্যে আস্থার অভাব দেখা দিয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT