Wednesday 23 September 2026,

‘তুরস্ককে বশে আনতে’ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সুইডেন

প্রকাশিত : 10:32 PM, 13 June 2022 Monday 259 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায় সুইডেন ও ফিনল্যান্ড। তবে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে বাধ সেধেছে তুরস্ক।

তুরস্ক দাবি করেছে, সুইডেন ও ফিনল্যান্ড জঙ্গিবাদে মদদ দেয়। তারা পিকেকে ও ওয়াইপিজির মতো জঙ্গী সংগঠনগুলোকে সরাসরি সহায়তা করে। যারা তুরস্কের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ করে।

ফলে ন্যাটো-সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যপারে সায় না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।

তুরস্ক কিছু শর্ত দিয়ে জানায়, যদি ন্যাটো-ফিনল্যান্ড এ শর্তগুলো মানে তাহলেই তারা শুধুমাত্র সায় দেবে।

শর্তগুলো হলো: জঙ্গিবাদে মদদ দেওয়া বন্ধ করতে হবে, তুরস্ক যাদের চায় সেই সব জঙ্গীদের তাদের হাতে তুলে দিতে হবে এবং তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে দিতে হবে।

আর তুরস্কের এসব শর্ত পূরণের ক্ষেত্রে সুইডেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।

সোমবার সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান স্টলটেনবার্গ।

এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেন, আমি স্বাগতম জানাই যে সুইডেন ইতিমধ্যেই জঙ্গি-বিরোধী আইন পরিবর্তন করা শুরু করেছে এবং সুইডেন নিশ্চিত করবে ভবিষ্যতে অস্ত্র রপ্তানি ন্যাটোর আইনি কাঠামোর মধ্যে থাকবে, ন্যাটোর একজন সদস্য হিসেবে।

তিনি আরও বলেন, তুরস্ক যেসব বিষয় নিয়ে আপত্তি করেছে এ দুটি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ।

এদিকে পিকেকে এবং ওয়াইপিজের মতো সংগঠনগুলোর ওপর অভিযান চালানোর কারণে ২০১৯ সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয় সুইডেন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT