Thursday 27 August 2026,

তুমুল লড়াইয়ে রাশিয়া-ইউক্রেন

প্রকাশিত : 06:53 AM, 16 June 2023 Friday 221 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা আবারও বাড়তে শুরু করেছে। ইউক্রেনীয় বাহিনী যখন হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধারে পাল্টা হামলা চালাচ্ছে, তখন রাশিয়াও আক্রমণ বাড়িয়ে দিয়েছে। বুধবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া ও সুমি অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ক্রজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আলজাজিরা ও রয়টার্স এ খবর দিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করেছে, রাশিয়ার এসব হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। এছাড়া বাড়ি, স্কুল, গুদামসহ অসংখ্য অবকাঠামো ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সুমি অঞ্চলে। সেখানে রাশিয়ার হামলায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহত সবাই ইউক্রেনের বন বিভাগের কর্মী।

ইউক্রেন দাবি করেছে, রাশিয়া বুধবার যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার একটি বড় অংশ ঠেকিয়ে দিয়েছে তাদের বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল রুশ বাহিনী। এর মধ্যে ১২ ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে পেরেছে ইউক্রেনীয় বিমানবাহিনী। তাছাড়া ১০টি ইরানের তৈরি ড্রোন নিক্ষেপ করেছিল রুশ বাহিনী। এর মধ্যে ৯টি ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

রুশ হামলার মধ্যেই নিজেদের হারানো এলাকা পুনরুদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের শীর্ষ জেনারেল ভালেরি জালুঝনি ফেসবুকে লিখেছেন, দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে প্রতিরোধ এবং পাল্টা আক্রমণ চালানো হচ্ছে। তাদের সেনারা বেশ কিছু এলাকায় এগিয়ে যেতে সক্ষম হয়েছেন।

সিএনএন বলছে, মস্কো সমর্থিত কর্মকর্তা এবং সামরিক ব্লগারদের কাছ থেকে সর্বশেষ যুদ্ধের যে প্রতিবেদন এসেছে, তাতে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় বাহিনী সাফল্যের বিষয় স্বীকার করা হয়েছে।

ভূ-অবস্থানকৃত ভিডিও অনুসারে, কিয়েভের বাহিনী শনিবার ইউক্রেন নদীর তীরবর্তী কয়েকটি ছোট গ্রাম দখল করেছে। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, এই অঞ্চলে কিয়েভের অগ্রগতির পরিমাণ প্রায় ৯০ কিলোমিটার।

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ইউক্রেনের পাল্টা আক্রমণের সফলতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে কিয়েভ ৭টি গ্রাম পুনরুদ্ধার করেছে।

প্রিগোজিন বলেছেন, আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয়রা। তারা সুনির্দিষ্টভাবে এগোচ্ছে, সবকিছু সঠিকভাবে করছে। তার ধারণা, ইতোমধ্যে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনীয় বাহিনীর রুশবিরোধী পাল্টা হামলায় রসদ যোগাতে যুক্তরাষ্ট্রের কিয়েভকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তার ঘোষণা দিয়েছে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এ নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেছেন।

এদিকে, রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পেতে শুরু করেছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা এসেছে। বোমাগুলো জাপানের নাগাসাকি ও হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ বেশি শক্তিশালী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT