Thursday 19 November 2026,

তীব্র লড়াইয়ের লক্ষ্যবস্তুতে ‘তেহরান’

প্রকাশিত : 07:34 PM, 23 June 2025 Monday 182 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এবার ইরানি রেড ক্রিসেন্টের সদর দপ্তর লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল এবং হামলা অব্যাহত রয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। খবর: আল জাজিরা।

কাতারভিত্তিক এই এই গণমাধ্যমের প্রতিনিধি তেহরান থেকে জানিয়েছেন, ‘অফিসে যাওয়ার পথে, ইরানের রাজধানীর উত্তরাঞ্চলে কমপক্ষে তিনটি বিশাল বিমান হামলা হয়। আমরা তেহরানে ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের সমান্তরালে বিশাল বিস্ফোরণ দেখতে পাচ্ছি।’

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, রাজধানীর পশ্চিমে অবস্থিত কাজ-এ আরেকটি বিমান হামলা এবং বাহমান হাসপাতালে ড্রোন হামলা চালানো হয়েছে। আমাদের অফিস থেকে প্রায় ২০০ মিটার [৬৬ ফুট] দূরে অবস্থিত হাসপাতালটিতে একটি ছোট ড্রোন হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে, আমরা জানি না কে বা কী লক্ষ্যবস্তু ছিল। তবে যা স্পষ্ট তা হল আজ আক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, গত কয়েকদিনে, আরও বেশি লোক ইরানে ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবন কিছুটা ফিরে এসেছে, রাস্তায় যানজট এবং দোকানপাট আবার খুলেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT