Thursday 06 August 2026,

তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

প্রকাশিত : 07:00 AM, 29 September 2025 Monday 81 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাদক চোরাচালান চক্রের হাতে তিন নারীর হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। পার্টিতে যাওয়ার কথা বলে ওই তিন নারীকে একটি ভ্যানে তোলা হয় এবং এরপর তাদের হত্যার পুরো ঘটনা ইন্সটাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছে।

হত্যার শিকার তিন নারীর মধ্যে একজন লারা গুতিয়ারেজ যার বয়স মাত্র ১৫ বছর । অন্য দুইজন হলেন মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিল্লো।

পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর একটি পার্টিতে যাওয়ার কথা বলে তাদেরকে ওই ভ্যানের মধ্যে আনা হয়েছিল। এরপর তাদের ওপর অত্যাচার শুরু হয় এবং মাদক চুরির দায়ে হত্যাকাণ্ড ঘটানো হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর তাদের মরদেহ শহরে উপকূলবর্তী একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই নারী। গ্রেফতাদের একজনের নিকট থেকে পাওয়া ভিডিওতে বলতে শোনা যায়, আমার মাদক চুরি করলে তার এমন পরিনতি ভোগ করতে হবে।

দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সংযোগ রয়েছে।

ফরাসি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় একজন পুরুষের হাতে একজন নারী হত্যার শিকার হন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT