Friday 28 August 2026,

তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৪ শরণার্থী নিখোঁজ

প্রকাশিত : 09:48 PM, 25 March 2023 Saturday 246 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তিউনিসিয়ায় নৌকাডুবিতে আরও অন্তত ৩৪ শরণার্থী নিখোঁজ রয়েছেন। এ নিয়ে এই নৌকাডুবির ঘটনায় মোট ৬৭ জন নিখোঁজ আছেন। এ ছাড়া পাঁচজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, চলতি মাসে হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

গতকাল শুক্রবার আদালতের মুখপাত্র ফাওজি এল মাসমুদি বলেন, নৌকাটি বৃহস্পতিবার স্ফ্যাক্সের কাছ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিল। খবর আলজাজিরার।

চলতি বছরে ইতালিমুখী নৌকার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ইতালির কোস্টগার্ড বলেছে, তিউনিসিয়া থেকে সাগর পাড়ির চেষ্টার সময় নৌকাডুবির কয়েক ঘণ্টা পর ইতালির দক্ষিণাঞ্চলে দুটি অভিযান চালিয়ে প্রায় ৭৫০ শরণার্থীকে উদ্ধার করেছে। এর আগে এই নৌকাডুবিতে পাঁচজন নিহত ও ৩৩ জন নিখোঁজ ছিল।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবাব্লি বলেন, কোস্টগার্ড দুই দিনে ইতালিমুখী ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছে। শরণার্থীদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারান দেশের নাগরিক।

জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত তিউনিসিয়া থেকে ১২ হাজার শরণার্থী ইতালিতে পৌঁছেছেন। গত বছরের এই সময়ে যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। আগে লিবিয়া ছিল এ অঞ্চল থেকে ইতালি যাওয়ার প্রধান ঘাঁটি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT