Friday 20 November 2026,

তালেবান সরকারকে যে কারণে স্বীকৃতি দেয় না ইরান

প্রকাশিত : 08:39 AM, 28 May 2023 Sunday 188 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আফগানিস্তান থেকে বিদেশী সৈন্য চলে যাওয়ার পর থেকে তালেবান দেশটি শাসন করছে। বিশ্ব থেকে বিচ্ছিন হয়ে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে অর্থ সংকটে পুষ্টিহীনতায় ভুগছে কয়েককোটি শিশু। তালেবান দেশ শাসন করছে প্রায় ২ বছর কিছু কোন দেশ তাদের স্বীকৃতি দেয়নি।

প্রতিবেশী ইরান, পাকিস্তানও স্বীকৃতি দেয়নি। ইরান তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দেয় না। কারণ, তারা এ দেশটিতে সব জাতি-গোষ্ঠীর সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক সরকার চায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এ তথ্য দিয়েছেন।

তেহরান জানিয়েছে, ‘বর্তমানে আফগানিস্তানের জন্য প্রয়োজন একটি অংশগ্রহণমূলক সরকার।’ ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনির মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে কূটনীতিকদের উদ্দেশ্যে হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ‘তালেবান হচ্ছে পুরো আফগান বাস্তবতার একটি অংশ মাত্র। সেখানে অনেক জাতি-গোষ্ঠী আছে। এ কারণে আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার দরকার।’

একইসাথে তিনি আফগান নারী এবং তরুণীদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়ে তালেবানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আবদুল্লাহিয়া বলেন, “আমরা এমন সব ব্যবস্থা নিচ্ছি যা মহানবী (সা.)-এর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।’

হিরমান্দ নদীর পানি প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৩ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এই নদীর পানির বন্টন হতে হবে। এক্ষেত্রে আইন বা চুক্তি মেনে চলতে আফগান কর্তৃপক্ষ বাধ্য। এজন্য তিনি রাজনৈতিক বিবৃতি বাদ দিয়ে আইনগত ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে সমস্যা সমাধানের জন্য আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সূত্র : প্রেস টিভি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT