Thursday 06 August 2026,

‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ ঘোষণা চীনের

প্রকাশিত : 07:38 AM, 31 October 2025 Friday 68 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২৫ অক্টোবরকে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে চীন। তাইওয়ানে জাপানি শাসন অবসানের ৮০ বছর পূর্তি দিবসকে কেন্দ্র করে দেশটির চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ১৮তম সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তে বলা হয়েছে, ১৯৪৫ সালে তাইওয়ানবাসীসহ সব চীনা জনগণ জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে মহান বিজয় অর্জন করে। এই বিজয়ের মাধ্যমেই তাইওয়ান মুক্ত হয়েছিল এবং মাতৃভূমির কোলে ফিরে এসেছিল।

তাইওয়ানের এই মুক্তি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের বিজয়ের এক উল্লেখযোগ্য অর্জন।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণার কয়েকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। কারণ তাইওয়ান প্রাচীনকাল থেকেই চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং ‘এক-চীন নীতি’র প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও রয়েছে।

চীনের গৃহযুদ্ধ (১৯৪৫-৪৯) এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপের কারণে ১৯৪৯ সাল থেকে তাইওয়ান প্রণালীর দুই পক্ষ দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংঘাতে জড়িয়ে যায়।

তবে চীন দাবি করছে, দেশটির সার্বভৌমত্ব এবং ভূখণ্ড কখনো বিভক্ত হয়নি এবং তাইওয়ান প্রণালীর উভয় পক্ষ ‘এক চীন নীতি’র অন্তর্ভুক্ত। চীনের এই নীতি কখনো পরিবর্তিতও হয়নি।

১৯৭১ সালে জাতিসংঘ গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেয় (যার রাজধানী বেইজিং) চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে, চীনের একমাত্র প্রতিনিধি হিসেবে। বেইজিংয়ের সরকারি দৃষ্টিভঙ্গি হলো ‘তাইওয়ান তার ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ’।

চীনের সংবিধানেও বলা হয়েছে, ‘জাতীয় পুনর্মিলন একটি জাতীয় কর্তব্য’।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT