Monday 10 August 2026,

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কোনো ছাড় দেবে না চীন

প্রকাশিত : 06:45 PM, 19 March 2023 Sunday 173 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)। চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এসব বিচ্ছিন্নবাদীদের শক্তহাতে প্রতিহত করা হবে।

সম্প্রতি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই এসব কথা বলেছেন। চীনা সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে ভারতীয় গণমাধ্যম এএনআই এ খবর জানিয়েছে।

তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নবাদীদের দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর অপারেশন পরিচালনা করা সঠিক ছিলো।

থান আরো বলেন, তাইওয়ান একমাত্র চীনেরই অংশ এবং চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের যেকোনো ধরনের সরকারি ও সামরিক সম্পর্কের কঠিনভাবে বিরোধীতা করে চীন।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময় এসব কথা বললেন যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT