তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন
প্রকাশিত : 07:54 PM, 9 April 2023 Sunday 194 বার পঠিত
তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেইজিং তিনদিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে আজ রোববার তার দ্বিতীয় দিন।
এই মহড়াকে চীন স্বশাসিত এই দ্বীপটির প্রতি কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেইজিং এই মহড়া চালাচ্ছে। খবর বিবিসির
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই মহড়ায় সামরিক বাহিনীর দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র-বাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরো অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিং-এর প্রতি সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে।
চীন এই মহড়ার নাম দিয়েছে ‘জয়েন্ট সোর্ড’ যা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























