Friday 25 September 2026,

টানা বর্ষণে প্লাবিত মুম্বাই, ডুবে যাচ্ছে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’

প্রকাশিত : 07:27 AM, 31 August 2025 Sunday 99 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মুম্বাইয়ে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে শহরের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। সেই জলাবদ্ধতার কবল থেকে রেহাই পেল না বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের প্রিয় বাড়ি ‘প্রতীক্ষা’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জুহুর ঐতিহাসিক এই বাড়ির সামনে হাঁটু পর্যন্ত পানি জমেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জলসা’ ছাড়াও বচ্চনের আরও দুটি বাড়ি জুহুতে রয়েছে। তার মধ্যে ‘প্রতীক্ষা’ বাড়িতে এখন বচ্চনকন্যা শ্বেতা থাকেন। এই বাড়ি পানিতে ডুবে ডুবে প্রায়, এবং ভিডিওতে তা স্পষ্টভাবে ধরা পড়েছে। অমিতাভ ভিডিও নিয়ে কিছু বলেননি, তবে ভক্তদের ধারণা স্পষ্ট—এটি ‘প্রতীক্ষা’।

প্রসঙ্গত, মুম্বাই শহরে অমিতাভের প্রথম কেনা বাড়ি ‘প্রতীক্ষা’, যা ১৯৭৬ সালে সুপারহিট ছবি ‘শোলে’র সাফল্যের পর তিনি কিনেছিলেন। এখানেই জন্ম অভিষেক ও শ্বেতার। সম্প্রতি বাড়িটি মেয়েকে উপহার দেন বচ্চন। আনুমানিক ৫০ কোটি টাকার এই বাড়ির নাম রেখেছিলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন।

শুধু ‘প্রতীক্ষা’ নয়, অমিতাভের আরও দুটি বিখ্যাত জুহুর বাড়ি—‘জলসা’ ও ‘জনক’। কয়েক মাস আগে জানা গেছে, প্রায় ৩১৬০ কোটি টাকার সম্পদ তিনি সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যার ফলে প্রত্যেকের প্রায় ১৬০০ কোটি টাকার অংশ পড়তে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT