Thursday 27 August 2026,

টর্নেডোয় যুক্তরাষ্ট্রে নিহত ২২, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন

প্রকাশিত : 09:55 PM, 2 April 2023 Sunday 179 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শক্তিশালী এই টর্নেডোয় শনিবার আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স শুধু তার রাজ্যেই অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও লিটল রক থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে উইনে আরকানসাসে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নর্থ লিটল রকে একজন নিহত হওয়া ছাড়াও অন্তত ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের শহরগুলোয় শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আরও অন্তত শতাধিক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো। ইতোমধ্যেই ওইসব এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার শক্তিশালী এই টর্নেডো আঘাত হানে। শনিবার তা ক্রমেই দেশটির আরকানসাস অঙ্গরাজ্য হয়ে পূর্বদিকে ধেয়ে যেতে থাকে। এতে অসংখ্য বাড়ি-ঘর ছাড়াও গাছপালা গুঁড়িয়ে যায়।

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রচণ্ড ঝড়ে প্রায় ৮৫ মিলিয়ন লোকের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন, আল-জাজিরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT