Monday 24 August 2026,

জোট সরকারে থাকছেন না বিলাওয়াল

প্রকাশিত : 09:31 AM, 19 April 2025 Saturday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জোট সরকার ছাড়ার হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি জানিয়েছেন, বিতর্কিত খাল প্রকল্প নিয়ে আলোচনা বা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর কারণে তার দল আর ফেডারেল সরকারকে সমর্থন করতে পারবে না।
শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল নিউজ।

খাল প্রকল্পের বিরুদ্ধে হায়দ্রাবাদের হাত্রি বাইপাসে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, (ফেডারেল সরকার) তাদের জোট শরিকদের কথা শুনছে না এবং নতুন খাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারও করছে না।

পিপিপি চেয়ারম্যান বলেন, বেনজির ভুট্টো যখন বিতর্কিত বাঁধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তখন মুলতান এবং খাইবার পাখতুনখোয়াসহ পাকিস্তানজুড়ে শ্রমিকরা প্রতিবাদ করেছিলেন। সবসময়ের মতো, ইসলামাবাদের লোকেরা এবারও অন্ধ এবং বধির। কিন্তু নীতিগতভাবে আমরা এর বিরোধিতা করছি কারণ আমার ফেডারেশন ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা আপনাদের (ফেডারেল কর্তৃপক্ষ) ওপর আক্রমণ করছে। যখন দেশজুড়ে সন্ত্রাসবাদের আগুন জ্বলছে, তখন আপনারা এমন একটি ইস্যু তৈরি করেছেন যা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে পারে।

বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমরা সকলেই তৃষ্ণায় মারা যেতে পারি। যদি পিপিপি কথা না বলে, তাহলে কে এটা থামাবে?’

বিলাওয়াল বলেন, ‘যদি আজ শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন, তাহলে তার হায়দ্রাবাদের জনগণকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু যেহেতু তিনি তা করছেন না, তাই পিপিপি তাদের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করে। ‘

তিনি উল্লেখ করেন, ইসলামাবাদ থেকে প্রকল্পগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখনও নড়তে রাজি নন, এবং আমরাও পিছু হটতে প্রস্তুত নই।।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের জনগণের দাবি পূরণ করতে হবে, এবং যদি ফেডারেল সরকার এই প্রকল্প বন্ধ করতে প্রস্তুত না হয়, তাহলে আমরা পিছু হটতে প্রস্তুত। ’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT