Monday 24 August 2026,

জেলে বসেই দিল্লি নিয়ে যে বার্তা দিলেন কেজরিওয়াল

প্রকাশিত : 09:09 AM, 1 April 2024 Monday 170 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন নয়াদিল্লির কারাবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।জেলে বসেই এ প্রতিশ্রুতির কথা জানালেন তিনি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত বিশাল সমাবেশে কারাবন্দি কেজরিওয়ালের পাঠানো একটি চিঠি পড়ে শোনান তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল। ওই চিঠিতে লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির (আপ) ছয়টি প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল।

এর মধ্যে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা ও নাগরিকদের ২৪ ঘণ্টার বিদ্যুৎসেবা সরবরাহ করার অঙ্গীকার করেছেন কেজরিওয়াল। হাজার হাজার নেতাকর্মীর সামনে প্রথমবারের মতো দেওয়া বক্তৃতায় সুনিতা বলেন, ভারতের জনগণ কেজরিওয়ালের সঙ্গে আছে। তাকে আজীবনের জন্য কারাগারে রাখতে পারবেন না।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT