Sunday 09 August 2026,

জেনেভায় রুশ-ইউক্রেন বৈঠকের কথা অস্বীকার করলেন মারিয়া

প্রকাশিত : 07:08 PM, 26 February 2023 Sunday 220 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জেনেভায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক হচ্ছে—সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও কাসিসের এমন দাবি প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রাশিয়ান মধ্যস্ততাকারী টিম স্পষ্ট বলেছে যে, তারা এ বিষয়ে (আলোচনা) কিছুই জানে না। খবর আনাদোলু এজেন্সির।

টেলিগ্রামে এক বার্তায় এমন তথ্য জানান জাকারোভা। এর আগে রুশ প্রেসিডেন্টের পরামর্শক ভ্লাদিমির মেডিনস্কিকে দূতিয়ালি টিমের প্রধান করা হয়।

মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় সুইজারল্যান্ডের কড়া সমালোচনা করেন মারিয়া। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে অবৈধ, একতরফা নিষেধাজ্ঞা দিয়ে সুইজারল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান হারিয়েছে।

ইউক্রেনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে মারিয়া বলেন, আমি কিয়েভের ৩০ সেপ্টেম্বরের ডিক্রির কথা স্মরণ করছি। ওই ডিক্রিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, পুতিন রুশ প্রেসিডেন্ট থাকাবস্থায় তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT