Saturday 08 August 2026,

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

প্রকাশিত : 05:21 PM, 10 November 2022 Thursday 215 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

অবশ্য প্রেসিডেন্ট পুতিন অংশ না নিলেও আসন্ন এ সম্মেলনে রুশ প্রতিনিধি দল অংশ নেবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

টানা সাড়ে আট মাস ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময় ধরে উভয় দেশের হামলা-পাল্টাহামলা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাও রাশিয়াকে তার অবস্থান থেকে সরিয়ে আনতে পারেনি।

তবে সম্প্রতি ইউক্রেনের প্রতিরোধে দখল করা অঞ্চল ছাড়তে হচ্ছে রুশ বাহিনীর।

এমতাবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে আসবেন না বলে ধরে নেওয়া হচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধিতা সত্ত্বেও এই সম্মেলনে পুতিনের সশরীরে যোগ দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল। তবে পুতিনের উপস্থিতি বিশ্বনেতাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় পুতিন জি-২০ সম্মেলনে অংশ নেওয়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় অবস্থিত রাশিয়ার দূতাবাস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আসন্ন শীর্ষ সম্মেলন সামনে রেখে প্রেসিডেন্ট পুতিনের কর্মসূচি নিয়ে ‘এখনো কাজ করা হচ্ছে’ এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নিতে পারেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT