Thursday 19 November 2026,

জাহাজ আটকের পর ইসরাইলকে আরও কঠোর হুশিয়ারি হুথিদের

প্রকাশিত : 08:40 AM, 21 November 2023 Tuesday 170 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ আটকের একদিন পর— ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের আরও জাহাজ আটকের হুমকি দিয়েছে। সশস্ত্র এ গোষ্ঠী হুঁশিয়ারির সুরে বলেছে, ইসরাইলি জাহাজ তাদের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু।’

রোববার লোহিত সাগরে ২৫ জন ক্রুসহ গ্যালাক্সি লিডার নামের একটি বিশাল জাহাজ আটক করে হুথি বিদ্রোহীরা। হুথিরা জাহাজ আটকের পর এ নিয়ে বিশ্বে হৈচৈ পড়ে যায়। ইসরাইল দাবি করে, জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, জাহাজ আটকের মাধ্যমে হুথিরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।

তবে গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হলে— শুধুমাত্র এক জাহাজ আটক করেই হুথিরা থামবে না বলে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আল-মোসকি।

তিনি বলেছেন, ‘যে কোনো জায়গায় ইসরাইলি জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না।’

বিশেষজ্ঞরা বলছেন, হুথিরা এখন লোহিত সাগরের বাব আল-মানবাব প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করছে। গুরুত্বপূর্ণ এ সমুদ্র পথ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে। কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে।

গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর পরই এতে যোগ দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বেশ কয়েকবার ইসরাইল লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে জাহাজ আটকের মাধ্যমে যুদ্ধের ফ্রন্টে চলে এসেছে হুথিরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT