Thursday 27 August 2026,

জার্মানিতে চারটি রুশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত : 09:24 PM, 1 June 2023 Thursday 241 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জার্মানিতে অবস্থিত রাশিয়ার পাঁচটির মধ্যে চারটি কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে জার্মান সরকার। এর আগে রাশিয়া জানিয়েছিল, মস্কোর জার্মান দূতাবাস এবং অন্য সংগঠন থেকে কর্মী ছাঁটাই করতে হবে। রাশিয়ার নির্দেশ, সে দেশে ৩৫০ জনের বেশি জার্মান থাকতে পারবেন না। এর মধ্যে স্কুলে ও অন্য সাংস্কৃতিক সংগঠনে কর্মরত জার্মানরাও আছেন।

রাশিয়া জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারা এর জবাব দেবে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুদেশের কূটনৈতিক ও অন্য মানুষের সংখ্যায় একটা তালতম্য থাকা দরকার। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়াই প্রথমে অন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমাদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের শেষে বার্লিনে রাশিয়ার দূতাবাস থাকবে এবং একটি কনস্যুলেট থাকবে।

মুখপাত্রের দাবি, ইউক্রেন যুদ্ধ চলছে। এ সময় রাশিয়া কূটনৈতিক সম্পর্ক কম করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে নেওয়া যায় না।

বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেক জার্মানকে রাশিয়া ছাড়তে হবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এমনিতেই জার্মানি ও রাশিয়ার সম্পর্ক খারাপ হয়েছে। এখন তা আরো খারাপ হলো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT