Thursday 27 August 2026,

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি এরদোগানের

প্রকাশিত : 05:50 PM, 5 April 2023 Wednesday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্তর্ভুক্তির বিষয়ে নতুনভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার তিনি বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। খবর ইয়েনি শাফাকের।

এরদোগান বলেন, বর্তমান পাঁচ দেশের মধ্যে মানবতার ভাগ্যকে আটকে রাখা হয়েছে, যেটি ঠিক নয়। একটি অন্তর্ভুক্তিমূলক এবং জুড়ে থাকা বোঝাপড়ার সঙ্গে ইউএনএসসির সংস্কারের জরুরি প্রয়োজন।

তিনি বলেন, তুরস্কে দক্ষিণে ফেব্রুয়ারি ৬ ভূমিকম্পের পর বেশ কয়েকটি দেশ তুরস্ককে সাহায্য করার জন্য ছুটে আসছে৷ ভূমিকম্পের পর তাদের সমর্থন এবং সংহতির জন্য সব বন্ধুত্বপূর্ণ দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তুরস্কে প্রেসিডেন্ট বলেন, তার দেশ বিশ্বজুড়ে সংকটের সমাধান চায়।

তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে আমাদের মনোভাব, ভূমিকা, সুবিধাদাতা ও মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে। প্রথম দিন থেকেই তুরস্ক তার দুই প্রতিবেশীর মধ্যে সংকটের সমাধানের চেষ্টা করে যাচ্ছে।

এরদোগান বলেন, আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি। বিশেষ করে পিকেকেসহ অনেক সন্ত্রাসী গোষ্ঠার বিরুদ্ধে বৈষম্য ছাড়াই আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি।

ইউরোপীয় দেশগুলোতে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআনের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে এরদোগান বলেন, এটি অগ্রহণযোগ্য। এটি একটি সুস্পষ্ট বিদ্বেষমূলক অপরাধ।

তিনি বলেন, কুরআন পোড়ানোর মাধ্যমে শুধু উসকানি নয়, এই নৃশংসতা। এর ফলে প্রায় দুই বিলিয়ন মানুষকে শুধু বিরক্ত করে না; বরং তাদের ক্রোধের দিকে নিয়ে যায়, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT