Monday 26 October 2026,

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : 10:22 AM, 27 October 2023 Friday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে ডিএমপির পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাড়াও সমাবেশের জন্য দুইটি ভেন্যুর প্রস্তাব দিতে বলা হয়েছিল দলটিকে। কিন্তু নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত অনড় বিএনপি।

বিএনপির একটি সূত্র বলছে, সমাবেশের ভেন্যু নিয়ে ডিএমপির পক্ষ থেকে উপযুক্ত প্রস্তাব এলে তা গ্রহণ করবে বিএনপি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT