Thursday 27 August 2026,

ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিলেন বাবা

প্রকাশিত : 07:51 AM, 11 October 2024 Friday 134 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সৌদি আরবে ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন বাবা। এর বিনিময়ে দিয়াত বা রক্তপণ আদায়ের সুযোগ থাকলেও তিনি তা চান না। বুধবার (৯ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বাবা ছেলের হত্যাকারীকে ক্ষমা করার ঘোষণা দেন। এতে হত্যাকারী নিশ্চিত মৃত্যুদণ্ড থেকে রেহাই পান এবং তাকে রক্তপণও দিতে হবে না। গালফ নিউজ জানিয়েছে, ভিডিওতে থাকা বাবা মোহাম্মদ বিন শাগাহ নামে এলাকায় পরিচিত। তিনি দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আসিরের বেশা গভর্নরেটের এক সমাবেশে ক্ষমার দেন। তবে হত্যাকারী ও নিহতের ঘটনার বর্ণনা গালফ নিউজ প্রকাশ করেনি।

তিনি বলেন, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছি। এর বিনিময়ে রক্তপণ হিসেবে এক রিয়ালও নেব না।

সৌদি আরবে ইসলামি আইন কার্যকর। এ আইনে হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখের বিধান রয়েছে। যাকে কিসাস বলা হয়। এটাই ইসলামিক নীতি। এ নীতিতে শাস্তি হলো যথাযথ প্রতিশোধ বা ক্ষতিপূরণ। ক্ষতিপূরণকে বলা হয় দিয়াত। দিয়া আইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির উত্তরাধিকারীর জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয়। আরবিতে এই শব্দের অর্থ রক্তের অর্থ এবং মুক্তিপণ উভয়ই।

দেশটিতে নিহতের অভিভাবক হত্যাকারীকে ক্ষমার অধিকার রাখেন। বিনিময়ে তিনি রক্তপণ নিতে পারেন। আবার নাও নিতে পারেন। এটা তার স্বেচ্ছাধীন। অভিভাবক ক্ষমা না করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত।

কিন্তু অনেক সময় সৌদি আরবে অপরাধীকে ক্ষমা করে দেন অভিভাবক। আল্লাহর মহা গুণ ক্ষমায় অনুপ্রাণিত হয়ে তার সন্তুষ্টির জন্য এমনটি করেন তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT