ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় অবহেলা হলে ব্যবস্থা
প্রকাশিত : 08:30 AM, 20 August 2024 Tuesday 128 বার পঠিত
চিকিৎসা সেবায় অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করল স্বাস্থ্য সেবা বিভাগ।
স্বাস্থ্যসেবা বিভাগ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসা, সেবা প্রদানে অনাকাঙ্ক্ষিত দেরি এবং সরকার আহতদের সমস্ত ব্যয় বহন করবে ঘোষণা দেওয়া সত্ত্বেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা কর্তৃক সেবার বিপরীতে অর্থ গ্রহণ করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। নির্দেশনায় এসব কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে বিরত থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না, প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে, সাক্ষাতের সময় ব্যতীত কোন দর্শনার্থী হাসপাতালের ভিতর এবং রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।
এ আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশনায় বলা হয়েছে। এ নির্দেশনা দেশের সকল হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এ বিষয়টি তদারক করবেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
































