Friday 28 August 2026,

চীন ইসরাইলকে সমর্থন না করায় হতাশ যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 08:33 AM, 10 October 2023 Tuesday 217 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ইসরাইলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের চাক স্কুমার। তিনি ‘হতাশ’ বেইজিং সপ্তাহ শেষে দেশের প্রতি ‘কোনো সহানুভূতি’ দেখায়নি।
সোমবার চীন সফরকালে তিনি এ হতাশা ব্যক্ত করেন। এর প্রতিক্রিয়ায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামাস এবং ইসরাইলকে শান্ত থাকার এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এশিয়া সফরে একটি দুই সদস্যের কংগ্রেসনাল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্কুমার। যার মধ্যে দক্ষিণ কোরিয়া এবং জাপানও রয়েছে। অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা স্বার্থে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়াই এর লক্ষ্য।

বেইজিংয়ে বৈঠককালে স্কুমার শিকে বলেন, ‘গত কয়েক দিন ধরে ইসরাইলে চলমান ঘটনাগুলো কম ভয়ংকর নয়। আমি আপনাকে এবং চীনা জনগণকে ইসরাইলি জনগণের পাশে দাঁড়ানোর এবং কাপুরুষোচিত ও নৃশংস হামলার নিন্দা করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি সম্মানের সঙ্গে বলছি, চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে হতাশ হয়েছি। কারণ এ সংকটময় সময়ে ইসরাইলি জনগণের প্রতি কোনো সহানুভূতি বা সমর্থন দেখাননি।’

স্কুমারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, হামাস এবং ইসরাইলের যুদ্ধ নিয়ে চীন ‘অত্যন্ত উদ্বিগ্ন’। সংঘাতের কারণে বেসামরিক লোকজন হতাহতের ঘটনায় আমরা খুবই দুঃখিত। বেসামরিক লোকদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা ও নিন্দা জানাই।

মাও বলেন, আরও মৃত্যু এড়াতে চীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT