Saturday 08 August 2026,

চীনা গোয়েন্দা বেলুনের সঙ্গে সেলফি তুললেন মার্কিন পাইলট

প্রকাশিত : 10:59 PM, 23 February 2023 Thursday 194 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ওড়া চীনা ‘গোয়েন্দা’ বেলুনের একটি ছবি তুলেছেন মার্কিন উড়োজাহাজের এক পাইলট। ছবিটি প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চলতি মাসের শুরুর দিকে ককপিট থেকে ওই সেলফি তোলার একদিন পরই বেলুনটি ধ্বংস করে মার্কিন বাহিনী।

স্থানীয় সময় বুধবার ছবিটি প্রকাশ করে পেন্টাগন। মার্কিন বাহিনীর লকহেড ইউ-২ গোয়েন্দা বিমানের (ড্রাগন লেডি নামে পরিচিত) ককপিট থেকে ৪ ফেব্রুয়ারি ওই সেলফি তোলা হয়। খবর- দ্য গার্ডিয়ান ও বিবিসি

ওই সময় চীনা বেলুনটি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আকাশে উড়ছিল ৬০ হাজার ফুট ওপর দিয়ে। আর মার্কিন বিমানবাহিনীর এক আসনের উড়োজাহাজটি নিয়মিত টহলের অংশ হিসেবে ৭০ হাজার ফুটের বেশি ওপর দিয়ে উড়ছিল।

৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে একটি বেলুন শনাক্ত হয়। পরে এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রশাসনের অভিযোগ, বেলুনটি চীনের এবং যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে তথ্য সংগ্রহ করছিল। ৪০টি দেশের ওপর দিয়ে উড়ে আসে বেলুনটি।

তবে চীনের দাবি, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি ভুল করে যুক্তরাষ্ট্রে চলে যায়। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি চলে যাওয়ায় নিজেরা অনুতপ্ত বলে জানিয়েছে চীন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT